জুম বৈঠকে নানিয়ারচরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত


মেহেরাজ হোসেন সুজন    |    ০১:২৭ এএম, ২০২১-০৪-৩০

জুম বৈঠকে নানিয়ারচরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

চলমান করোনা প্রকোপের ২য় ঢেউ প্রতিরোধে সরকারী নির্দেশনা অনুযায়ী গণজমায়েত বন্ধ থাকায় নানিয়ারচর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৯ এপ্রিল দুপুর ১২টায় জুম বৈঠকের মাধ্যমে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের পুরুষ ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান, নানিয়ারচর আর্মি জোন প্রতিনিধি সার্জেন্ট মোঃ- জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, নানিয়ারচরে করোনা প্রতিরোধে ১ম বারের মত যেভাবে সফল হয়েছে, তেমনি করোনার ২য় ঢেউ প্রতিরোধেও সবাইকে সেই ভাবে কাজ করে যেতে হবে।