মাহাদি বিন সুলতান | ০২:৩৯ এএম, ২০২১-০৪-২৯
করোনা মোকাবেলায় জরুরী খাদ্য সহায়তা পেতে ৩৩৩ নাম্বারে কল করে প্রধানমন্ত্রীর উপহার পেয়েছে দুর্গম উপজেলা নানিয়ারচরের দুই যুবক। বুধবার (২৮ এপ্রিল) সকালে নিজ কার্যালয়ে ২যুবকের হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার বুড়িঘাট ইউনিয়নের হাতিমারা (৬নং ওয়ার্ড) এবং ২নং নানিয়ারচর ইউনিয়নের ৯নং ওয়ার্ড লারমা পাড়া এলাকার ২যুবককে করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার তুলে দেওয়া হয়।
সূত্রটি আরো জানায়, জাতীয় হেল্প লাইন ৩৩৩ নম্বরে ফোন করে খাদ্য সহায়তা চাওয়া ২জন যুবককে নানিয়ারচর উপজেলার পক্ষ হতে ১০কেজি চাল, ১কেজি ডাল, ২কেজি পেঁয়াজ, লবন ১কেজি, আলু ৫কেজি, সয়াবিন তৈল ২লিটার, আটা ১কেজি ও ১কেজি চিনি বিতরণ করা হয়। এসময় করোনা পরিস্থিতিতে জাতীয় হেল্প লাইনে ফোন করে প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশি বলে জানান সুবিধাভোগী ২যুবক।
তারা জানায়, উপকারভোগী এক যুবক করোনায় চাকুরী হারিয়েছেন এবং অন্যজন কৃষিকাজ করেন। লকডাউনে ঘরে বসে থেকে অচল হয়ে পড়ায় প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেন এই দুই যুবক।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited