নানিয়ারচরে বাজার মনিটরিংয়ে মাঠে প্রশাসন


মেহেরাজ হোসেন সুজন    |    ১২:৫৭ এএম, ২০২১-০৪-২৯

নানিয়ারচরে বাজার মনিটরিংয়ে মাঠে প্রশাসন

নানিয়ারচর সদর বাজারে বুধবার সকালে বাজার দর, মূল্য তালিকা টাঙানো বিষয়ক বাজার মনিটরিং,করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিধি মেনে চলাচল ও অগ্নিকাণ্ড প্রতিরোধে প্রচারণা চালিয়েছে উপজেলা প্রশাসন।

এসময় নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নি স্বাস্থ্য বিধি মানা মাস্ক পরিধান ও অগ্নিকান্ড প্রতিরোধে বাজার ব্যাবসায়ীদের প্রত্যেকের ব্যাবসা প্রতিষ্ঠানের সামনে ১ বালতি বালু ও পানি রাখার বিষয়ে কঠোরভাবে নির্দেশ করেন।

উল্লেখ্য যে রমজান মাসে বাজারের দর মূল্য সঠিক আছে কিনা ও চলতি মৌসুমে কঠোর প্রখরতার কারনে পানি শুন্য নদী ও মাঠ ঘাট শুকনো থাকায় অগ্নিকান্ডের প্রভাব বাড়তে পারে বলেই প্রচারণা।