বাঙ্গালহালিয়ায় কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার


আইয়ুব চৌধুরী    |    ০৯:০৮ পিএম, ২০২১-০৪-২৮

বাঙ্গালহালিয়ায় কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার

বুধবার (২৮ এপ্রিল) সকালে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নে করোনার ২য় ঢেউয়ের  প্রাদুর্ভাবের কারনে লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় হত দরিদ্র  ৫শত পরিবার কে সারা দেশের ন্যায়ে নগদ ৫০০ টাকা প্রধানমন্ত্রীর উপহার সহায়তা প্রদান করা হয়েছে।

প্রধামনমন্ত্রীর ত্রাণ তহবিল এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে এসব বরাদ্দ দেওয়া হয়েছে বলে উপজেলা প্রশাসন এসব তথ্য জানিয়েছেন।

 এসময় উপস্থিত ছিলেন, ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঞোমং মারমা,ইউপি সদস্য মংউচিং মারমা,মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী,শহিদুল ইসলাম,উপ-সহকারী কৃষি কর্মকর্তা কাজল নাথ,পি আই ও অফিসের অফিস সহকারী মোঃ ফিরোজ সহ প্রমুখ।