রাঙামাটি শহরে গরীব-অসহায় ও দুঃস্থদের মাঝে ত্রান ও ইফতার সামগ্রী বিতরন


নিজস্ব প্রতিবেদক    |    ০৫:২২ পিএম, ২০২১-০৪-২৫

রাঙামাটি শহরে গরীব-অসহায় ও দুঃস্থদের মাঝে ত্রান ও ইফতার সামগ্রী বিতরন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থা রাঙামাটি জোন এর উদ্যোগে  করোনা  ভাইরাস  মোকাবেলায় গরীব, অসহায় ও দু:স্থদের মাঝে ত্রানী ও ইফতার সামগ্রী বিতরন করেছেন রাঙামাটির সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির  সভাপতি দীপংকর তালুকদার।
 
আজ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থা রাঙামাটি জোন সভাপতির মঈন উদ্দিন সেলিম এর বাসভবনে এ ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।
 
এসময় রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার মিয়া বানু, বিশিষ্ট ব্যবসায়ি আশীষ দাস’সহ বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।