নানিয়ারচর উপজেলা পরিদর্শন করলেন জেলা প্রশাসক


মেহেরাজ হোসেন সুজন    |    ০১:০৫ পিএম, ২০২১-০৪-২৪

নানিয়ারচর উপজেলা পরিদর্শন করলেন জেলা প্রশাসক

রাঙামাটি জেলা প্রশাসক মিজানুর রহমান শনিবার (২৪ এপ্রিল) সকালে নানিয়ারচর উপজেলা পরিষদ পরিদর্শন করেন। তিনি উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, চেয়ারম্যান ও সুশীল সমাজের নেতৃবৃন্দদের নিয়ে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে মতবিনিময় করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নি, ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান সহ বিভিন্ন গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার আগে জেলা প্রশসক নানিয়ারচর ব্রিজ এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপহার দুর্যোগ সহনীয় আশ্রয়িত প্রকল্পের গৃহহীনদের জন্য বরাদ্দকৃত নির্মিত গৃহগুলো পরিদর্শন করেন।