হত দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার


নিজস্ব প্রতিবেদক    |    ০১:০২ পিএম, ২০২১-০৪-২৪

হত দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার

করোনাকালীন হত দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার তুলে দিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।শনিবার (২৪শে এপ্রিল) সকালে রাঙামাটির কুতুকছড়িতে হত দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নগদ পাঁচশত টাকা বিতরণ করা হয়েছে।

এ সময় রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপমাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কুতুবছড়ি ইউনিয়নের ৫০০ জনকে ৫শত টাকা করে মোট টাকা ২ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।