ওমর ফারুক সুমন | ০৮:০২ পিএম, ২০২১-০৪-২১
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড়ি মোটরসাইকেল চালক সমিতির নিষেধাজ্ঞা অমান্য করায় আর্যপুর বনবিহার এলাকায় বাঙালীর ভাড়ায় চালিত এক মোটরসাইকেলে আগুন দিয়েছে অজ্ঞাত তিন পাহাড়ি যুবক।
বুধবার (২১ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার সময় এই ঘটনা ঘটে। বাঘাইছড়ি থানার এসআই সাইদ আসাদ বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, উপজেলা পরিষদ কার্যালয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কক্ষে গুলি করে ইউপি সদস্য সমর বিজয় চাকমাকে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে সুমন চাকমা নামে এক পাহাড়ি মোটর সাইকেল চালককে আটক করে পুলিশ। সুমন চাকমাকে নির্দোষ দাবী করে তার মুক্তির দাবিতে পাহাড়ি এলাকায় মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ করে পাহাড়ি মোটর সাইকেল চালকক সমিতির সদস্যরা।
গত ২০ এপ্রিল মঙ্গলবার বিকালে বেনামি একটি উন্মুক্ত বিজ্ঞাপ্তির মাধ্যমে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিলো।
জীবিকার তাগিদে উপজেলার বটতলী এলাকার ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক সাহেদ বাঘাইছড়ি ইউনিয়ন মূখ আর্যপুর এলাকায় গেলে আগে থেকে উৎপেতে থাকা পাহাড়ি তিন যুবক তার গতি রোধ করে তাকে মারধর করে তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
এ সময় বাঙালী মোটরসাইকেল চালক সাহেদ দৌঁড়ে উপজেলা সদরে এসে খবর দিলে পুলিশ ও বিজিবি’র সদস্যরা ঘটনা স্থলে গিয়ে পুড়ে ছাই হয়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এই ঘটনায় এখনো কোন মামলা দায়ের হয়নি। বিষয়টি নিয়ে পাহাড়ি ও বাঙালীদের মধ্যে কিছুটা উত্তেজনা বিরাজ করছে।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited