নানিয়ারচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান


মেহেরাজ হোসেন সুজন    |    ০৪:১৯ এএম, ২০২১-০৪-২০

নানিয়ারচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রাঙামাটির নানিয়ারচরে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন । সোমবার বিকেল ৪ টায় এই অভিযান শুরু হয়।

অভিযান পরিচালনা করেন নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নি। অভিযান চলাকালীন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নানিয়ারচর থানা এস আই মোঃ মাহবুব হোসেন সহ পুলিশ সদস্যরা।

এ সময় দুই ব্যাবসায়ী কে ভ্রাম্যমান আদালতের দণ্ডবিধির ১৮৬০ ধারার ২৬৯ আইনে মোট ৬'শত টাকা জরিমানা করা হয় এবং সচেতনতা মাইকিং সহ বাজার মনিটরিং করা হয়।