চেঙ্গী নদীতে ফুল ভাসিয়ে নানিয়ারচরে শুরু হলো বৈসাবী


মেহেরাজ হোসেন সুজন    |    ০২:২২ পিএম, ২০২১-০৪-১২

চেঙ্গী নদীতে ফুল ভাসিয়ে নানিয়ারচরে শুরু হলো বৈসাবী

পার্বত্য অঞ্চলের পাহাড়ি সম্প্রদায়েr অন্যতম একটি উৎসব বৈসাবী, তারই ধারাবাহিকতায় নানিয়ারচর উপজেলাতেও পালিত হচ্ছে।

এ উৎসব টি তবে কোভিড ১৯ এর প্রাদূর্ভাবে হবেনা আগের মত আয়োজন।

তাই অ-আনুষ্ঠানিক ভাবে কাপ্তাই লেকের শাখা নানিয়ারচর চেঙ্গী নদীতে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসানোর মধ্য দিয়ে আজ থেকে রাঙামাটিতে শুরু হয়েছে চাকমাদের বিজু, মারমাদের সাংগ্রাই ও ত্রিপুরাদের বৈসুক উৎসব।

সোমবার (১২ এপ্রিল) সকালে বড় কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই ভগবানের আর্শিবাদ প্রার্থনা করে কাপ্তাই হ্রদের নানিয়ারচর চেঙ্গী নদীতে গঙ্গা দেবীর উদ্দেশে পানিতে ফুল ভাসিয়ে উৎসবের সূচনা করেন স্থানীয়রা।

নানিয়ারচর স্থানীয় চাকমা সম্প্রদায়ের অনেকেই জানিয়েছেন সরকারের নির্দেশনা ও বিহার কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সামাজিক দুরত্ব বজায় রেখে সকলে এই বিজু পালন করছে, প্রতিটি বাড়ীতে বাড়ীতে উৎসবটি ঘরোয়া পরিবেশে পালন করছে বলে জানিয়েছেন পাহাড়ের অনেকেই।

বিষয়টি সম্পর্কে নানিয়ারচর উপজেলা রত্নাংকুর বন বিহার পরিচালনা কমিটির সভাপতি কমল কান্তি জানিয়েছেন সরকারি সিদ্ধান্ত মোতাবেক জনসমাগম এড়াতে অ-আনুষ্ঠানিক ভাবেই পানিতে ফুল ভাসানো ও এই বছর আমাদের উৎসব ঘরোয়া পরিবেশ ও করার সিদ্ধান্ত নিয়েছি।