কাউখালীতে করোনা ভাইরাসে আক্রান্ত ২


এম এইচ ইকবাল    |    ১০:৪৭ পিএম, ২০২১-০৪-১০

কাউখালীতে করোনা ভাইরাসে আক্রান্ত ২

কাউখালী উপজেলাতে  নতুন আরও ২ জনের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুইমেপ্রু রোয়াজা।

ডা সুইমেপ্রু রোয়াজা জানান,  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শনিবার ২জনের নমুনা সংগ্রহ করে রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছিলো। ২ জনেরই  পজেটিভ এসেছে।

আক্রান্তদের ১ জন কাউখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কাশখালী এলাকার বাসিন্দা  অপরজন কলমপতি ইউনিয়নের নাইল্যাছড়ি এলাকার।

তিনি আরো জানান,  করোনাভাইরাসে আক্রান্তদের নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। এখন পর্যন্ত তারা সুস্থ্য আছে। আমাদের পক্ষ থেকে তাদের খোজ খবর নেওয়া হচ্ছে।