কাউখালীতে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম শুরু


এম এইচ ইকবাল    |    ০৩:৫২ পিএম, ২০২১-০৪-০৮

কাউখালীতে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম শুরু

রাঙামাটি কাউখালী উপজেলায় করোনা ভাইরাস ভ্যাকসিনের (টিকার) দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।বৃহস্পতিবার (০৮ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়।

কাউখালী উপজেলায় এখন পর্যন্ত ১ম ডোজের টিকা নিয়েছেন প্রায় ২০০১জন। প্রথম ডোজ নেওয়ার ৫৬ দিন পর ২য় ডোজের টিকা গ্রহণ শুরু হলো।

কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুইমেপ্রু রোয়াজা জানান,করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ যারা গ্রহণ করেছে তাদের মোবাইলে মেসেজ চলে যাবে। এছাড়া যাদের টিকা দেয়ার পর ২ মাস পার হয়ে গেছে  কিন্তু মেসেজ পাননি তারা অবশ্যই টিকা কার্ড এবং টিকা কার্ডের ফটোকপি নিয়ে টিকা কেন্দ্রে চলে  আসার অনুরোধ জানিয়েছেন।আর যারা এখনো টিকা নেয়নি তারা দ্রুত রেজিষ্ট্রেশন করে টিকা নেওয়ারও অনুরোধ জানান ।

রেডক্রিসেন্ট এর কর্মীরা বলেন, আমরা সব সময় মাঠে আছি, যে কোন সময় করোনা ভ্যাকসিন নিতে সব ধরনের সার্বিক  সহযোগিতা করতে আমরা প্রস্তুত। 

এদিকে লকডাউন ও রমজানে কীভাবে চলবে টিকা কার্যক্রম, এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরে গত সোমবার সভা হয়। ওই সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সেখানে বলা হয়েছে, প্রথম ডোজের পাশাপাশি দ্বিতীয় ডোজের জন্য টিকাগ্রহীতাদের এসএমএস দেয়া হবে। এর মধ্যে কেন্দ্রের নাম উল্লেখ থাকবে। যারা প্রথম ডোজ যে কেন্দ্র থেকে নিয়েছে তারা সেই কেন্দ্রেই ২য় ডোজ নিতে হবে।