মাসুদ পারভেজ নির্জন | ০৪:০৯ এএম, ২০২১-০৪-০৫
করোনাকালীন এই সময়ে কয়েকশো শিক্ষার্থীকে নোটিশের মাধ্যমে ডেকে এনে তাদের অমানবিক আচরণ করার অভিযোগ উঠেছে রাঙামাটি সরকারী কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে।
রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত সময়ে কলেজ প্রাঙ্গনে জড়ো হওয়া অন্তত সাত শতাধিক শিক্ষার্থীকে স্বাস্থ্যবিধি না মেনে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রেখে প্রয়োজনীয় কাজ না করে দিয়ে নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
এনিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অভিভাবকদের মাঝেও ব্যাপক ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
ক্ষুব্ধ শিক্ষার্থীরা জানিয়েছে, রাঙামাটি সরকারী কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গত ৩ই মার্চ অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া কতৃক সাক্ষরিত নোটিশে এইচএসসি পরীক্ষা ২০২০ এর একাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র ও বোর্ড/কেন্দ্রের প্রদেয় অর্থ ফেরত প্রদানের সংশোধিত বিজ্ঞপ্তিতে জানানো হয় যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা ২০২০ এর উত্তীর্ণ পরীক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র ও বোর্ড/কেন্দ্রের প্রদেয় অর্থ আগামী ৪ এপ্রিল হতে ৮ এপ্রিল সকাল ১০ টা হতে দুপুর ১টা পর্যন্ত বিতরন করা হবে।
নোটিশ অনুসরন করে করোনা পরিস্থিতিতেও দূর দুরান্ত থেকে কলেজের ৭০০ জন শিক্ষার্থী করোনাকালীন বৃদ্ধিকৃত ৬০% বাড়তি ভাড়া দিয়ে নিজ শিক্ষা প্রতিষ্ঠান রাঙামাটি সরকারী কলেজে উপস্থিত হয়।
দূর-দূরান্ত থেকে আসা এসকল শিক্ষার্থীকে ৪ থেকে ৫ ঘন্টা দাঁড় করিয়ে রাখার পরেও শিক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র ও বোর্ড/কেন্দ্রের প্রদেয় অর্থ ফেরত না দিয়ে আকস্মিকভাবে কার্যক্রম স্থগিত ঘোষণা করেন কলেজ কর্তৃপক্ষ। এনিয়ে তাৎক্ষনিকভাবে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীরা।
সংক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, আমরা নোটিশ অনুসরণ করে ৬০% এর জায়গায় ৮০% ভাড়া দিয়ে দূর-দুরান্ত থেকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র ও বোর্ড/কেন্দ্রের প্রদেয় অর্থ নিতে এসেছি। কিন্তু দীর্ঘ ৪ থেকে ৫ ঘন্টা দাঁড়িয়ে রাখার পর কার্যক্রম স্থগিত ঘোষনা করেছে কতৃপক্ষ। যদি একাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র ও বোর্ড/কেন্দ্রের প্রদেয় অর্থ ফেরত না দেয়ার-ই চিন্তা কর্তৃপক্ষের থাকতো করোনা পরিস্থিতিতে দূর দূরান্ত থেকে শিক্ষার্থীদের নোটিশের মাধ্যমে ডেকে আনিয়ে ৪ থেকে ৫ ঘন্টা দাড়িয়ে রাখার কোন প্রয়োজন ছিলোনা।
ক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, করোনার ভয়াবহ পরিস্থিতিতেও প্রায় ৭০০ শিক্ষার্থী গাদাগাদি করে দাঁড়িয়ে থাকলেও কলেজ কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে মোটেও চিন্তিত ছিলেন না। পরবর্তীতে আকস্মিক বন্ধ ঘোষণা দিয়ে আবারো নতুন করে তারিখ দেওয়া হয়েছে।
শিক্ষার্থীরা জানায়, রাঙামাটি সরকারী কলেজের যে কোন অনিয়ম নিয়ে প্রতিবাদ করলে বেকায়দায় পড়তে হয় এবং কয়েকজন শিক্ষক খুব বাজেভাবে ব্যবহার করেন। এমনকি কলেজের স্টাফরাও হয়রানীমূলক হুমকিমূলক কথা বলে। কলেজের যেকোন বিষয় নিয়ে প্রতিবাদ করলে কলেজ থেকে বের করে দেওয়াসহ নানা হুমকি-ধামকির শিকার হতে হয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিবাদের ঝড় উঠে।
বিষয়টি নিয়ে রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন জানিয়েছেন, কলেজ কর্তৃপক্ষের এই বিষয়টি খুবই দুঃখজনক। ছাত্রদের এই ধরনের হেনস্থা কোনভাবেই উচিত না। আমরা এ বিষয়ে কলেজ কতৃপক্ষের সাথে কথা বলবো।
এদিকে এই বিষয়টি নিয়ে জানতে চাইলে রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া ঘটনার সত্যতা স্বীকার করে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন।
তিনি বলেন, এটা ঠিক আছে। আসলে আমরা ৪ থেকে ৮ তারিখ ডেট টা দিয়েছিলাম। আমরা সবসময় এটা করি। ৪ থেকে ৫ দিনের দিলে ছাত্ররা সুবিধাজনক সময়ে কলেজে এসে নিয়ে যায়। এখন হঠাৎ করে লকডাউন হয়ে যাওয়াতে এত ছাত্র একসাথে এসে গেছে যেটা আমাদের কল্পনায়ও ছিলোনা।
তিনি আত্মপক্ষ সমর্থন করে বলেন, আমাদের দায়িত্বরত শিক্ষকদের মধ্যে কেউ-কেউ লকডাউনে দূরের বাড়িয়ে চলে যাওয়ায় তাদের সহযোগীতা পাওয়া যায়নি। সব মিলিয়ে আমরা ১০০ জনের মত শিক্ষার্থীকে দিতে পেরেছি।এই ধরনের ঘটনা আমাদের আন্দাজের বাইরে ছিলো এবং ছাত্ররা স্বাস্থ্যবিধি মানছেনা। যে কারনে স্থগিত করা হয়েছে। লকডাউনের পরে আরো একটা তারিখ দিয়েছি। সেই সময়ে শিক্ষার্থীদের দিয়ে দেওয়া হবে।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited