চেঙ্গী নদীতে ডুবে শিশুর মৃত্যু!


মেহেরাজ হোসেন সুজন    |    ১২:০৮ এএম, ২০২১-০৪-০১

চেঙ্গী নদীতে ডুবে শিশুর মৃত্যু!

নানিয়ারচরের দূর্গম বুড়িঘাটে ইসমাঈল হোসেনের সাত বছরের শিশু রহিম কাপ্তাই হৃদের শাখা নানিয়ারচর চেঙ্গি নদীতে ডুবে নিখোজ হয়।

বুধবার বিকেল ৫ টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শিশু মোঃ রহিম কে নিয়ে তার মা রুপালি বেগম  মাঠে গরু ছাগল চড়াতে যায়, তার মা ব্যস্ত থাকলে পথিমধ্যে শিশু রহিম পানিতে সাতার কাটতে যায় এর মধ্যে আর তাকে ফিরে আসতে না দেখে স্থানীয়রা খোজ শুরু করলে প্রায় ৪ ঘন্টা পর উদ্ধার করার পর নানিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন স্থানীয়রা।

পরে কর্তব্যরত চিকিৎসক নানিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার মোঃ-মফিজ মাওলা ইসিজি পরিক্ষা করে মৃত্যু নিশ্চিত করেন।