বরকলে প্রিয় রাঙামাটির গল্পের বই ও শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি


প্রেস বিজ্ঞপ্তি    |    ১০:৫৫ পিএম, ২০২১-০৩-৩০

বরকলে প্রিয় রাঙামাটির গল্পের বই ও শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি

স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষীকি উপলক্ষে প্রিয় রাঙামাটি বরকল উপজেলার বই বিতরণ কর্মসূচি পালন করা হযেছে।মঙ্গলবার সকালে প্রিয় রাঙামাটি বরকল উপজেলা শাখার শিক্ষা সামগ্রী বিতরণ এবং করোনা ভাইরাস এর কারণে শিশুদের পড়ালেখার প্রতি অনিহা যাতে না থাকে তার জন্য তারা অনেক মজার,মজার গল্পের বই ও বিতরণ করা হয় ধামাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সুবলং।

এতে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে বাবু তরুন জ্যোতি চাকমা ইউনিয়ন চেয়ারম্যান,বিশেষ অতিথি বাবু পবিত্র চাকমা বিশিষ্ট সমাজসেবক, ,বিশেষ অতিথি মোঃ বেলাল হোসেন উপদেষ্টা প্রিয় রাঙামাটি বরকল উপজেলা শাখা,বিশেষ অতিথি নুরুল আমিন সাধারণ সম্পাদক সুবলং বাজার কমিটি,বিশেষ অতিথি মোঃ রফিকুল ইসলাম,বিশেষ অতিথি দীপেন বড়ুয়া। প্রিয় রাঙামাটি বরকল উপজেলা শাখার সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বরকল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আল আমিন খান। এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রাহিদ দপ্তর সম্পাদক মোঃ ইসমাইল উপ দপ্তর সম্পাদক মোঃ জামাল দুর্যোগ ও ত্রাণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান সদস্য মোঃ পারভেজ মোঃ মুরাদ নুর কাদের মাশফিক সুনাধুন রাকিব ও আরো শুভাকাঙ্খী উপস্থিত ছিলেন।

প্রিয় রাঙামাটি বরকল উপজেলা শাখার উপদেষ্টা মোঃ বেলাল হোসেন বলেন করোনা ভাইরাস এর কারণে শিশুদের পড়ালেখার প্রতি অনিহা যাতে না থাকে তার জন্য তারা অনেক মজার,মজার গল্পের বই বিতরণ করে,যাতে তারা তাদের মন-মানসিকতা বিঘ্ন না ঘটে এবং পড়ালেখার প্রতি আগ্রহটা স্বাভাবিক থাকে। প্রিয় রাঙামটি- এগিয়ে চলুক মানবতার কল্যাণে। আলোকিত আগামীর প্রত্যয়ে পথ চলা প্রিয় রাঙামাটি।