উন্নয়নশীল বাংলাদেশে উত্তরণে বিলাইছড়ি ২ দিনব্যাপী নানা আয়োজন


মোঃ আলী আজগর    |    ১২:৫২ এএম, ২০২১-০৩-২৮

উন্নয়নশীল বাংলাদেশে উত্তরণে বিলাইছড়ি ২ দিনব্যাপী নানা আয়োজন

স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল বাংলাদেশে উত্তরণে বিলাইছড়ি ২ দিনব্যাপী মহাৎসব শনিবার (২৭ মার্চ) সকাল ১০ টা হতে বিলাইছড়ি উপজেলা শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়েছে।

এই উপলক্ষে একটি আনন্দ র‍্যালী বের হয়ে বিলাইছড়ি বাজার প্রদক্ষিণ করে আবার শিল্পকলা একাডেমিতে এসে শেষ করা হয়।

র‍্যালিতে বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বিরোত্তম তঞ্চঙ্গ্যা, উপজেলা নির্বাহী অফিসার মো মিজানুর রহমান, বিলাইছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, বিলাইছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ পারভেজ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. সুজাউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শাখ্য প্রিয় বড়ুয়া সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, উন্নয়ন কর্মী সহ নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত উপস্থিত ছিলেন।

এরপর অতিথিরা ফিতা কেটে ২ দিনব্যাপী এই মহোৎসব এর উদ্বোধন করেন।

শিল্পকলা একাডেমি হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো মিজানুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিরোত্তম তঞ্চঙ্গ্যা। উপ-সহকারী কৃষি কর্মকর্তা ডি.কে. রুবেল বড়ুয়া সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিলাইছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, বিলাইছড়ি থানার অফিসার ইনর্চাজ মোঃ পারভেজ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. সুজাউল ইসলাম। 

পরে অতিথিরা বিভিন্ন প্রতিষ্ঠানের দেওয়া ১৭ টি স্টল পরিদর্শন করেন।