নানিয়ারচরে সুবর্ণজয়ন্তীতে প্রিয় রাঙামাটির নানা আয়োজন


মেহেরাজ হোসেন সুজন    |    ১০:১৫ পিএম, ২০২১-০৩-২৭

নানিয়ারচরে সুবর্ণজয়ন্তীতে প্রিয় রাঙামাটির  নানা আয়োজন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে "প্রিয় রাঙামাটি" সেচ্ছাসেবী সংগঠন এর নানিয়ারচর শাখার নানান আয়োজন,২৬ শে মার্চ দিনটি ঘিরে সেচ্ছাসেবী সংগঠনটির আয়োজনে
নানিয়াচর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, হাসপাতালে রোগীদের জন্য ফলাদি ও নানিয়ারচর এতিম খানায় এতিম ও ছাত্রদের সাথে মধ্যাহ্ন ভোজের আয়োজন করে প্রিয় রাঙামাটির নানিয়ারচর শাখা।

মধ্যাহ্ন ভোজের আয়োজনে উপস্থিত ছিলেন "নানিয়ারচর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক,এস আই নানিয়ারচর থানা মো: মান্নন। সংগঠনটির নানিয়ারচর শাখার উপদেষ্টা আকাশ কর্মকার,সংগঠনটির নানিয়ারচর শাখার সভাপতি তপস দেবনাথ ও সম্পাদক দুর্জয় কার্মকার সহ সেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ প্রমুখ।