যক্ষাবাজার ব্যবসায়ীদের আয়োজনে বার্ষিক বনভোজন


স্মৃতিবিন্দু চাকমা    |    ০৯:৫২ পিএম, ২০২১-০৩-২৭

যক্ষাবাজার ব্যবসায়ীদের আয়োজনে বার্ষিক বনভোজন

জুরাছড়ি উপজেলার ঐতিহ্যবাহী নাম হচ্ছে যক্ষা বাজার,এ বাজারটি স্থাপিত করেছেন যক্ষা মহাজন। প্রতিবছর পাহাড়ী বাঙালি সম্প্রীতি বন্ধন রেখে ব্যবসায়ীরা বার্ষিক বনভোজনের আয়োজন করে থাকেন।

 শনিবার বার্ষিক বনভোজনে বাজার চৌধুরী ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা’র সার্বিক তত্ববধানে বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর মোঃ নাজমুল হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামিলীগের সাধরণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা,ভাইস চেয়ারম্যান রিটন চাকমা,মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস আল্পনা চাকমা,অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজম ইউপি চার ইউনিয়নের চেয়ারম্যানগণ সহ আওয়ামিলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। খেলাধুলা ও স্থানীয় শিল্পী গোষ্টিদের পরিবশেনায় বিভিন্ন ধরণের নাচ,গান শেষে  বিজয়ীদের মাঝে পুরস্কার তুলেদেন অতিথি বৃন্ধ।

পুরস্কার তুলে দেওয়ার সময় অতিথি বৃন্ধ বলেন,যাহাতে কোন প্রকার পাহাড়ী বাঙালির সম্প্রীতি বিনষ্ট না হয়ে আজীবন এই ঐতিহ্যবাহী বাজারে সম্প্রীতি অটুট থাকে এমন প্রত্যাশা করেন।