বাঘাইছড়িতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা


বাঘাইছড়ি প্রতিনিধি    |    ০২:৩০ পিএম, ২০২১-০৩-২৬

বাঘাইছড়িতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় স্বাধীনতার ৫০ পূর্তির সুবর্নজয়ন্তিতে জাতির শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।

২৬ মার্চ সকাল ১১ ঘটিকায় উপজেলা ক্রিয়া সংস্থা মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ আনোয়ার হোসেন ভুইঁয়া (পিএইচসি, আর্টিলারী) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা, পৌর মেয়র জাফর আলী খান,  উপজেলা পরিষদ পুরুষ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, ওসি মোঃ আনোয়ার হোসেন খানসহ সরকারি বেসরকারি বিভিন্ন কর্মকর্তা।

সংবর্ধনার শুরুতেই জাতির শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধাদের রজনী গন্ধা ফুলের স্টিক দিয়ে বরন করে নেয়া হয়। বক্তারা মুক্তি যোদ্ধের স্মৃতি চারণ করেন, স্বাধীনতা যুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরেন।

এসময় মুক্তি যোদ্ধাদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুর রহমান আজিজ মুক্তি যোদ্ধা ও বিভিন্ন বিষয়ে স্মৃতিচারন করের। পরে উপস্থিত সকল মুক্তি যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের দুপুরের খাবার ব্যাবস্থা করে উপজেলা প্রশাসন।