নানিয়ারচরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত


নানিয়ারচর প্রতিনিধি    |    ০২:১৮ এএম, ২০২১-০৩-২৬

নানিয়ারচরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত

নানিয়ারচরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পরিবার পরিকল্পনা স্হায়ী ও দীর্ঘ মেয়াদী বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহঃপ্রতিবার সকালে সদর ইউনিয়ন কেন্দ্রে ক্যাম্পটি পরিচালিত হয়, এ- সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিবার পরিকল্পনা সহকারী পরিচালক (ক্লিনিক্ল্যাল কন্ট্রাসেপসন) এবং এফপিসিএস-কিউ আইটি ডাঃ বেবী ত্রিপুরা, রাঙামাটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার (ক্লিনিক) ডাঃ লেলিন তালুকদার, নানিয়ারচর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডাঃ রবিন ভট্টাচার্য, পরিবার পরিকল্পনা কর্মকর্তা( ভারপ্রাপ্ত) রিয়া চাকমা।

এসময় প্রায় ১৯ জন সেবা গ্রহীতাদের ইমপ্লান্ট সেবা এবং ১ জনকে স্হায়ী পদ্ধতির সেবা সহ মোট ৪০ জন মহিলাকে সেবা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন নানিয়ারচর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডাঃ রবিন ভট্টাচার্য।