স্মৃতিবিন্দু চাকমা | ০২:৫৪ পিএম, ২০২১-০৩-২৫
মানব সভ্যতাতার ইতিহাসে কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন ২৫ মার্চ। ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে তৎকালীন পূর্ব পাকিস্তান মানুষের ওপর ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি হানাদার বাহিনী।
এই ভয়াবহ ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে স্মরণ করে বাঙালি জাতি। ২৫ মার্চ রাতে হানাদার বাহিনী অপারেশন সার্চ লাইট নামে নিরস্ত্র বাঙালির ওপর নির্বিচারে গুলি চালিয়ে নৃশংসতম গণহত্যা করা হয়। ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী স্বাধীনতাকামী বাঙালির উপড় ঝাঁপিয়ে পড়লে সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৬ মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষনা করেন।
২৫ মার্চ ২০২১ গণহত্যা দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা করা হয়। সভায় বক্তব্য রাখেন ইউএনও জীতেন্দ্র কুমার নাথ, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা,জুরাছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজম,কৃষি কর্মকর্তা সুষ্মিতা চাকমা, ডাঃ অনন্যা চাকমা প্রমূখ।
বক্তারা বলেন,বাংলাদেশের স্বাধীনতার পক্ষে থাকা গণমাধ্যেমও বিশ^ বিদ্যালয়ের শিক্ষকেরা ইয়াহিয়ার পরিকল্পনা থেকে রক্ষা পাননি। ২৫ মার্চ রাতে পাকিস্তানী হানাদার বাহিনী অগ্নিসংযোগ করে,মর্টার শেল ছুড়ে জাতীয় প্রেসক্লাব সহ বেশ কিছু সংবাদ পত্রের অফিস ধ্বংসস্তুপে পরিণত করে। তাই আজ গণহত্যা দিবস আলোচনা উপলক্ষে সরকারি বিভাগের কর্মকর্তাগণ ছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited