নানিয়ারচরে বিডি ক্লিনের মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণা


মেহেরাজ হোসেন সুজন    |    ০১:৪০ পিএম, ২০২১-০৩-২৪

নানিয়ারচরে বিডি ক্লিনের মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণা

কোভিড ১৯ মহামারীর প্রবনতা বৃদ্ধির ফলে জনসচেতনতা বাড়াতে সামাজিক সংগঠন বিডি ক্লিন নানিয়ারচর উপজেলা শাখার উদ্যোগে নানিয়ারচরে পুরাতন বাজার, হাসপাতাল এলাকা,নানিয়ারচর ব্রিজ সংলগ্ন, সদর বাজার সহ বিভিন্ন এলাকায় মাস্ক বিতরণ ও জনসচেতনতা মূলক প্রচারণার কর্মসূচী পালিত হয়।

বুধাবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে উক্ত কর্মসূচীর শুভ উদ্বোধন করেন নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা।

এসময় অন্যান্য মধ্যে আরো উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা পরিষদের পুরুষ ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.নূয়েন খীয়া,৭১ টিভি নানিয়ারচর প্রতিনিধি মেহেরাজ হোসেন সুজন সহো বিডি ক্লিন নানিয়ারচর শাখার সদস্যবৃন্দ প্রমুখ।