করোনা সচেতনতা বাড়াতে রাঙামাটি জেলা প্রশাসনের মোবাইল কোর্ট


নিজস্ব প্রতিবেদক    |    ০৩:৪১ পিএম, ২০২১-০৩-২৩

করোনা সচেতনতা বাড়াতে রাঙামাটি জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

সারাদেশে করোনা সংক্রামন বেড়ে যাওয়ায় করোনা সচেতনতা বাড়াতে কাজ করছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

দুপুরে থেকে রাঙ্গামাটি জেলা প্রশাসনে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা রাঙ্গামাটির বাজার গুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে।

গতকাল মোবাইল কোর্টে ৩ টি মামলায় ৪ জনকে ৮০০ টাকা জরিমানা আদায় করে। রাঙ্গামাটি জেলা প্রশাসনের সহকারী ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুর রহমান ও সহকারী ম্যাজিষ্ট্রেট শ্রাবনী বিশ্বাস বনরূপা বাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান চালায়।
 
 এ সময় কোতোয়ালি থানার এস আই এসআই অরূপ তালুকদার সহ রাঙ্গামাটি জেলা প্রশাসনের কর্মকর্তা ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।