করল্যাছড়ি বাজার সংলগ্ন সাকোর উপর ব্রীজ নির্মাণ সময়ের দাবি


নিজস্ব প্রতিবেদক    |    ০৩:২১ পিএম, ২০২১-০৩-২২

করল্যাছড়ি বাজার সংলগ্ন সাকোর উপর ব্রীজ নির্মাণ সময়ের দাবি

রাঙামাটি লংগদু উপজেলার প্রত্যন্ত দুর্গম করল্যাছড়ি বাজার সংলগ্ন সঁাকোর উপর ব্রীজ নির্মাণ এখন সময়ের দাবি হয়ে উঠেছে।

 করল্যাছড়ি বাজার ঘিরে এক দিকে সরু একটি সেতু অপর দিকে রয়েছে একটি বঁাশের সঁাকো। যদিও সরু সেতুটি চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। আর বঁাশের সেতুটিও নড়বড়ে। স্থানীয়দের দাবি বঁাশের সঁাকোর উপর একটি সেতু বা ব্রীজ নির্মাণ করা হলে তিন গ্রামের মানুষ যোগাযোগ ব্যবস্থার সুযোগ পাবে। এর সাথে যোগাযোগ ব্যবস্থা আরও একধাপ প্রসারিত হবে। 
 
স্থানীয়রা জানান,বাজারের পাশে যে বঁাশের সঁাকোটি রয়েছে সে সঁাকো অত্যন্ত বিপদ জনক। বর্ষাকালে নিদারুন কষ্ট হয় পথচারিদের। বাজারে আসা লোকজন তাদের মালামাল নিয়ে পাড় হতে অনেক কষ্ট পোহাতে হচ্ছে। আবার অনেকে সঁাকোটি পাড় হতে গিয়ে পঙ্গুত্ব বরণ করছে। সঁাকো পাড় হতে গিয়ে মারা এক শিশু। তাই সঁাকোর উপর ব্রীজ নির্মাণ করা এখন সময়ের দাবি হয়ে দঁাড়িছে। 

এই ব্রীজটি নির্মাণ করা হলে করল্যাছড়ি বাজারের ব্যবসা বাণিজ্যের আরো উন্নতি হবে লোকজন সহজে মালামাল নিয়ে বাজারে আসতে পারবে। স্থানীয় ব্যবসায়ি আবু সালাম জানান,অবহেলিত একটি জনপথ করল্যাছড়ি ইউনিয়ন। এই ইউনিয়নে সব সময় সম্প্রদায়িক সম্প্রতি বজায় রয়েছে। 

আমরা যারা পাহাড়ি বাঙালি এখানে বসবাস করছি সবাই সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলাফেরা করছি। কেউ কারও বিরোধীতা করছে না।পাহাড়ি বাঙালি সকলের একটাই দাবি বাজারের পাশে সঁাকোটির উপর ব্রীজ একটি ব্রীজ নির্মাণ করা হউক। ব্রীজটি হলো ৩-৪ গ্রামের লোকজন সহজেই বাজারে যাতায়াত করতে পারবে। 

এতে করে ওই সব এলাকার উন্নয়ন ও উন্নতি হবে। বাজারে পায়ে হেটে আসা পাহাড়ি বাঙালিদের দূরাবস্থা লাগাম হবে। আলুটিলাবাসী বলেন,করল্যাছড়ি বাজার সংলগ্ন যে সঁাকোটি রয়েছে সেটির উপর একটি ব্রীজ নির্মাণ করার জন্য স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে সরকারের কাছে বার বার দাবি জানিয়ে আসছি। 

কিন্তু দুঃখজনক
হলেও সত্য যে,কেউ আমাদের কথা রাখছে না। দলীয় অনেক লোকজন সরেজমিনে এসে দেখে গেছে বঁাশের সঁাকোটি। অনেকে প্রতিশ্রুতি দিয়ে তা এখন পর্যন্ত রক্ষা করতে পারেনি। 

এছাড়াও রাস্তা ঘাটের বেহাল দশা। যা সকলেই দেখে ও জানে। করল্যাছড়ি ইউনিয়ন চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা বলেন,করল্যাছড়ি ইউনিয়ন আয়তনে অনেক বড় এবং লোক সংখ্যা পাহাড়ি বাঙালি মিলে প্রায় ১৫হাজার। এলাকার মানুষ বেশীর ভাগই কৃষির উপর নির্ভরশীল। সমতলের ন্যায় বিস্তৃত্ব এই এলাকাটি। যোযোগ ব্যবস্থার দিক দিয়ে তেমন উন্নত হয়নি করল্যাছড়ি ইউনিয়ন। তবে প্রচুর সম্ভাবনাময় উন্নয়ন উন্নতি করার মত অনেক কিছু রয়েছে। প্রয়োজন উন্নত যোগাযোগ ব্যবস্থা। এই ইউনিয়নে মান্দাতা আমলের চিকন চিকন ৪- ৫টি সরু ব্রীজ রয়েছে,যা চলাচলে অনুপযোগি হয়ে পড়েছে। 

এছাড়াও লংগদু সদর উপজেলার সাথে করল্যাছড়ির সাথে যোগাযোগের রাস্তা ঘাট তেমন নেই বললেই চলে। করল্যাছড়ি বাজার সংলগ্ন বঁাশের সঁাকোটির উপর একটি ব্রীজ নির্মাণ সময়ের দাবি। 

এব্রীজটি নির্মাণে বহুবার উপজেলা মাসিক মিটিং এ বলা হয়েছে। সংশ্লিষ্ট কতৃপক্ষ ওয়াদা দেওয়ার পরও ব্রীজ নির্মাণে আলোর মূখ দেখা যাচ্ছেনা।