অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে ছাত্র পরিষদের বই ও শিক্ষা সামগ্রী উপহার


হৃদয়-নির্জন    |    ০১:০৫ পিএম, ২০২১-০৩-১৯

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে ছাত্র পরিষদের বই ও শিক্ষা সামগ্রী উপহার

রাঙামাটি শহরের কাঠালতলীস্থ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে বই ও শিক্ষা সামগ্রী উপহার দিয়েছে পার্বত্য চট্রগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।
 
শুক্রবার সকালে পার্বত্য চট্রগ্রাম ছাত্র পরিষদের আয়োজনে কাঠালতলী গোডাউনের সম্মুখে এই উপহার বিতরণ করা হয়।
 
এসময় ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর জামাল উদ্দিন,পার্বত্য চট্রগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সিনিয়র  সহ সভাপতি ও নির্বাহী কমিটির সদস্য হাবিব আজম,কেন্দ্রীয় সিনিয়র  সহ সভাপতি ও নির্বাহী কমিটির সদস্য মুন্না তালুকদার ,যুগ্ম সাধারণ  সম্পাদক ও নির্বাহী কমিটির সদস্য  নুরুল আবছার,সাংগঠনিক সম্পাদক নাজিম আল হাসান,সহ সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, প্রচার সম্পাদক তাজুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক বাকিবিল্লাহ,ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মঈনুদ্দিন,স্কুল বিষয়ক সম্পাদক মোঃ আমিনুল হক,সাহিত্য বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম,ছাত্রনেতা মোঃ নাহিম উদ্দিন,আসিফ,রিয়াদ,আতিক সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
 
ক্ষতিগস্ত পরিবারের ২২ জন শিক্ষার্থীদের মাঝে বই গাইড সেট, খাতা, কলম, স্কেল, জ্যামিতি বক্স বিতরন করার পাশাপাশি আগ্রহী শিক্ষার্থীদের পরীক্ষা পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ করে দেওয়া হয়।
 
শিক্ষা সামগ্রী পেয়ে শিক্ষার্থীরা পার্বত্য চট্রগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।