নুরুল ইসলাম | ১১:৪৫ পিএম, ২০২১-০৩-১৭
"বঙ্গবন্ধুর জন্মদিন শিশুর হৃদয় হোক রঙিন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা ভিবিডি রাঙামাটি আয়োজন করেছে "আমাদের শৈশব" ইভেন্ট।বুধবার বিকালে ভিবিডি রাঙামাটি জেলা শাখার আয়োজনে আসামবস্তি ব্রাহ্মণ টিলা মাদ্রাসায় এই ইভেন্ট পরিচালনা করা হয়।
ভিবিডির নেতৃবৃন্দরা জানায়,মাদ্রাসার অধ্যায়নরত শিক্ষার্থীদের সাথে বেশ অনেকটা সময় কাটাই। সাধারণত মাদ্রাসার শিক্ষার্থীরা স্বাভাবিক জীবনযাপন থেকে একটু দূরে থাকে, তারা সব সময় লেখাপড়ার মাঝেই ব্যস্ত থাকে। তাদের মাঝে অন্যান্য কাজের পারদর্শিতা তুলনামূলক কম থাকে। তাই তাদের মাঝে সচেতনতা সৃষ্টি করতে ডিভিডি রাঙ্গামাটির পক্ষ থেকে দৈনন্দিন জীবনের দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতন করা হয়, গুরুত্বপূর্ণ বিষয় দুটি হল কিভাবে রাস্তায় চলাচল করতে হবে এবং কিভাবে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তা শেখানো হয়।
শিক্ষার্থীদের নিয়ে আমরা তিন ধরনের খেলার আয়োজন করি - বিস্কুট দৌড়, ঝুড়িতে বল নিক্ষেপ এবং স্ট্যাম্পে বল নিক্ষেপ।
এসময় প্রধান অতিথি হিসেবে আমাদের সাথে যোগ দেন রাঙামাটি সদর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, এসময় সময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল মতিন এবং ব্রাহ্মণটিলা বাইতুন-নূর মসজিদ কমিটির সভাপতি মোঃ জামাল হোসেন।
উপস্থিত অতিথিগণ খেলায় বিজয়ী শিক্ষার্থীদেরকে পুরস্কার প্রদান করেন। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয় মোনাজাত শেষে মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে ভিবিডি রাঙামাটির ভলান্টিয়াররা দুপুরের খাবার গ্রহণ করেন।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited