নিজস্ব প্রতিবেদক | ০১:৪৩ পিএম, ২০২১-০৩-১৭
"জ্ঞানের আলো দিয়েই ঘোচাতে হবে অন্ধকার" - এই প্রতিপাদ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন 'প্রিয় রাঙামাটি'র উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জেলার কার্যনিবাহী কমিটি এবং উপদেষ্টা মন্ডলী।
এরপর পার্বত্য রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ করেন।এবং এই বই পাঠ করার কর্মসূচির নিদর্শনা প্রদান করেন।
বঙ্গবন্ধুর পারিবারিক সামাজিক জীবন, তার চিন্তা চেতনা, দেশপ্রেম বোধ এবং তার আজীবনের সংগ্রাম আর ত্যাগের ইতিহাস সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ধারণা সৃষ্টির উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়াও নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা, শিক্ষা সামগ্রী বিতরণ এবং কেক কাটার মাধ্যমে "প্রিয় রাঙামাটি"র বিভিন্ন উপজেলার কমিটি এই দিনটি পালন করবে।
এতে উপস্থিত ছিলেন উপদেষ্টা ইকবাল আহমেদ তালুকদার,সংগঠন এর প্রতিষ্ঠাতা ফাতেমা তুজ জোহরা রেশমী, সদস্য মায়েচিং মারমা সাথি, আফরা ইবনাত,বিশ্বজীত,ইসহাক আহমেদ, প্রীতম রায়,এবং লংগদু উপজেলার শাখার প্রতিনিধি বরকল উপজেলার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
প্রিয় রাঙামাটি'র প্রতিষ্ঠাতা সভাপতি ফাতেমা তুজ জোহরা রেশমী জানান "জন্ম শতবার্ষিকীতে বঙ্গবন্ধুর স্বহস্তে লিখিত 'অসমাপ্ত আত্মজীবনী'তে বর্ণিত তার ব্যক্তিগত চরিত্রের বিভিন্নমুখী মানবিক বৈশিষ্ট্যগুলোর সাথে বর্তমান প্রজন্মকে পরিচিত করানোর জন্যই আমাদের এই ব্যতিক্রমধর্মী আয়োজন।"
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited