বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নানিয়ারচরে পরিচ্ছন্নতা অভিযান 


নানিয়ারচর প্রতিনিধি    |    ১২:৫৫ এএম, ২০২১-০৩-১৭

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নানিয়ারচরে পরিচ্ছন্নতা অভিযান 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন  উপলক্ষে নানিয়ারচর উপজেলা পরিষদ মাঠ ও চারপাশ পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী, বাগান তৈরী ও দেয়ালিকা অঙ্কনের উদ্বোধন করেন ইউএনও।

মঙ্গলবার ( ১৬ মার্চ) সকালে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, মঞ্চ তৈরি, দেওয়াল ও গাছে রং লাগানো সকল প্রস্তুতিমূলক কাজ পরিদর্শন, পর্যবেক্ষণ  ও নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নি।

এ সময় উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমতিয়াজ আলম প্রমূখ।