চন্দ্রঘোনায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১


নিজস্ব প্রতিবেদক    |    ১২:২৩ এএম, ২০২১-০৩-১৬

চন্দ্রঘোনায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১

চন্দ্রঘোনায় যৌথবাহিনীর সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযানে  সুই চং মারমা (২৫) কে অস্ত্রসহ আটক করা হয়েছে।

সোমবার  রাইখালী ইউনিয়নের তার বসতঘর থেকে তাকে  আটক করা  হয়।

এসময় বসতঘর তল্লাশী করে ১টি পুরাতন কাঠের বাট যুক্ত এলজি লম্বা অনুমান ১৫.৫০ ইঞ্চি ও ১টি সবুজ কার্তুজ একটি এন্টেনা ভাংগা ওয়ারলেস, ৩টি বক্স এয়ারগান এর পিলেট, ৬টি মোবাইল ও ১টি টর্চলাইট ও ১টিকাঠের বাট যুক্ত ছুরি পাওয়া যায়।

পাহাড়ি সন্ত্রাসী সংগঠনের একজন সক্রিয় কর্মী ও কালেক্টর এবং একাধিক মামলার আসামী বলে প্রাথমিক ভাবে জানা যায়। এ বিষয়ে একটি নিয়মিত অস্ত্র মামলা হয়।