বাঘাইছড়িতে দুঃস্থ পরিবারের জীবনমান উন্নয়নে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ


ওমর ফারুক সুমন    |    ০২:১৪ পিএম, ২০২১-০৩-১৪

বাঘাইছড়িতে দুঃস্থ পরিবারের জীবনমান উন্নয়নে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অসহায় দুঃস্থ ২৭ টি পরিবারের মাঝে ২ বান্ডিল উন্নত মানের ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা করে মোট ৫৫ বান্ডিল ঢেউটিন এবং ১ লক্ষ ৬৫ হাজার টাকা বিতরন করেছে উপজেলা প্রশাসন।

রবিবার দুপুরে  দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে এসব ঢেউটিন ও নগদ অর্থ  বিতরণ করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নুরুন্নবী সরকারসহ স্থানীয় বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।