রাঙ্গা শ্রমিক কল্যান সমবায় সমিতি লিমিটিডের ত্রি-বার্ষিক নির্বাচন


মাসুদ পারভেজ নির্জন    |    ০৮:৪২ পিএম, ২০২১-০৩-১৩

রাঙ্গা শ্রমিক কল্যান সমবায় সমিতি লিমিটিডের ত্রি-বার্ষিক নির্বাচন

রাঙ্গা শ্রমিক কল্যান সমবায় সমিতি লিমিটিডের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।শনিবার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে এসপি অফিস সংলগ্ন নিচের রাস্তায় রাঙ্গা শ্রমিক কল্যান সমবায় সমিতি লিমিটেডের অফিসে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি,সহ-সভাপতি,সাধারণ সম্পাদক,কোষাধ্যক্ষ পদে প্রতিদন্ধীতা করেছে ৯ জন প্রার্থী।সভাপতি পদে ১১৯ ভোটে ছাতা প্রতীক নিয়ে  বিজয়ী হয়েছে মোঃ আব্দুল রশিদ,সহ সভাপতি পদে হাতি মার্কায় ১১৩ ভোটে বিজয়ী মোঃ লিটন মিয়া,সাধারণ সম্পাদক পদে আনারস প্রতীকে  ১৩৫ ভোটে মোঃ আনোয়ার হোসেন,কোষাধ্যক্ষ পদে হরিণ প্রতীকে ১০৩ ভোটে সাইফুল ইসলাম বিজয়ী লাভ করেছেন।

এছাড়াও বিনা প্রতিদন্ধীতায় কার্যকরী সদস্য পদে ক্রমানুসারে লটারির মাধ্যমে বিজয়ী লাভ করেছেন মোঃ সোহাগ মিয়া,মোঃ শাহ আলম,মোঃ ফারুক মিয়া,মোঃ কবির হোসেন,মোঃ মফিজ মিয়া,মোঃ সোহেল মিয়া,মোঃ আবুল কালাম,মোঃ মহিন উদ্দিন বিজয় লাভ করেন।

নির্বাচনে প্রিজাইডিং অফিসার তপন চৌধুরী,পর্যবেক্ষক আব্দুল মালেক,সহকারী প্রিজাইডিং সাইফুল ইসলাম ও হাবিবুর রহমান রনি দায়িত্ব পালন করেন।

এসময় ২ নং ওয়ার্ড কাউন্সিলর করিম আকবর ও সংরক্ষিত ১,২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর জোসনা বেগম কেন্দ্র পরিদর্শন করেন।

উল্লেখ্য,নির্বাচনে ২০৫ জন ভোটারের মধ্যে ১৮৮ জন্য ভোট প্রদান করে।