মাহাদি বিন সুলতান | ০৯:৫৪ পিএম, ২০২০-০৯-১৯
রাঙামাটি সদর উপজেলার দূর্গম পাহাড়ী এলাকার উপজাতি ও বাঙালী অসহায়-দুস্থ মানুষের সেবায় ঘরে ঘরে ত্রাণ সহায়তা পৌছে দিয়েছে সেনাবাহিনী।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাঙামাটি সদর উপজেলার দুর্গম পাহাড়ী এলাকার বাচ্চুরি শুকনা বিল ও ভেদভেদী নতুন পাড়ায় অসহায়-দুস্থ পরিবারের মাঝে ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয় সেনাবাহিনী।২৪ পদাতিক ডিভিশনের নির্দেশে ও রাঙামাটি রিজয়নের তত্ত্বাবধায়নে এই সেবা কার্যক্রমে নেতৃত্ব দেন রাঙামাটি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ রফিকুল ইসলাম (পিএসসি)। এসময় আরও উপস্থিত ছিলেন, রাঙামাটি সদর জোন অফিসার মেজর মোঃ আব্দুর রাজ্জাক।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তার পাশাপাশি সাধারণ জনগণকে সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসেচতনতা গড়ে তোলাসহ বিভিন্ন কর্মকান্ড পরিচালনা ও আর্তমানবতার সেবায় দুস্থ জনগনের মাঝে ত্রাণ বিতরণ করে আসছে।
তারই ধারাবাহিকতায় রাঙামাটি সদর উপজেলার দুর্গম পাহাড়ী এলাকার বাচ্চুরি শুকনা বিল ও ভেদভেদী নতুন পাড়ায় উপজাতি ও বাঙালী অসহায়-দুস্থ পরিবার গুলোর মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited