হেলে পড়া পতাকা ঠিক করে দিলেন রোমান!


মাসুদ পারভেজ নির্জন    |    ০২:৪৪ পিএম, ২০২১-০৩-০৯

হেলে পড়া পতাকা ঠিক করে দিলেন রোমান!

মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা মহসীন পরিবারের সুযোগ্য সন্তান ও রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান যার শরীরে বহমান একজন দেশ প্রেমিকের রক্ত।

দেশপ্রেমের টানে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের পতাকা রাজবাড়ীর এলাকার একটি দোকানদারের অগোচরে  হেলে পড়া অবস্থায় দেখতে পেলে বাংলাদেশের পতাকার সম্মান অক্ষুন্ন রাখতে গাড়ি থেকে নেমে দৌড়ে গিয়ে তা ঠিক করে দেন রোমান।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশংসার ঝড় উঠে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা মুক্তিযোদ্ধা মরহুম এইচ টি ইমাম রচিত “বাংলাদেশ সরকার ১৯৭১” বইয়ে হাজী মো: মহসিন মহান মুক্তিযুদ্ধের সংগ্রাম পরিষদের সদস্যের বিষয়ে বিস্তারিত বিবরণ ও তথ্য পাওয়া যায়। বইটির সূচীপত্রের “মুক্তিযুদ্ধের স্মৃতি এবং আমার ডায়েরি’’ ২৫৪নং পৃষ্ঠা থেকে ২৯৮পৃষ্ঠা পর্যন্ত বিশদ বিবরণীর ২৬১ পৃষ্ঠায় বর্ণিত ইউসুফ আলী ও হাজী মো: মহসীন এর মহান মুক্তিযুদ্ধের সংগ্রাম পরিষদের সদস্যের থাকার বিষয়টি উল্লেখ রয়েছে।