নূর হোসেন মামুন | ১২:৩১ এএম, ২০২১-০৩-০৯
নারীর উন্নয়নে পুরুষদের দৃষ্টিভঙ্গি আরও পরিবর্তন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, পুরুষশাসিত সমাজে নারীদের এগিয়ে যাবার ক্ষেত্রে যে সমস্ত বৈষম্য এখনো বিদ্যমান তা থেকে উত্তরণ করা জরুরী। এজন্য নারীর উন্নয়নে পুরুষদের সহযোগি মানসিকতা নিয়ে আরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সোমবার (৮ মার্চ) দুপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দীপংকর তালুকদার বলেন, বেগম রোকেয়া-সাখাওয়াত হোসেন নারীদের নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন তা আজ বাস্তবায়িত হয়েছে। বিশ্বের অনেক দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি নারী। দেশের সরকার প্রধান, বিরোধী দলের নেতা, ডিসি-এসপি এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে আসীন রয়েছে নারীরা।
‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ এই প্রতিপাদ্যে হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং।
কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা ও নার্সিং প্রশিক্ষক রিজইস বমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কাপ্তাই সার্কেলের সহকারি পুলিশ সুপার রওশন আরা রব প্রমুখ। স্বাগত বক্তব্য দেন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. বিলিয়ম এ সাংমা।
অনুষ্ঠানে নারী উদ্যোক্তা, শ্রেষ্ঠ নারী নেতৃত্ব, শ্রেষ্ঠ মাঠকর্মী ও শ্রেষ্ঠ নারী দলকে সম্মাননা প্রদান করা হয়। মাঠ কর্মীদের অংশগ্রহণে পরিবেশিত হয় নারী নির্যাতনের উপর সচেতনতামূলক একটি নাটিকা। এরআগে হাসপাতালের প্রাক্তন পরিচালকদের স্মৃতি রক্ষার্থে ‘ডাঃ শৈল মং চৌধুরী স্মৃতি সংগ্রহ শালার’ উদ্বোধন করেন দীপংকর তালুকদার এমপি।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited