আইয়ুব চৌধুরী | ১২:২৮ এএম, ২০২১-০৩-০৯
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস-২০২১ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
দিবস টি উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ৮ মার্চ সোমবার সকাল ১০ টার দিকে উপজেলা চত্বর থেকে এক শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা টি উপজেলার বিভিন্ন দিক প্রদিক্ষণ করে আলোচনা সভায় মিলিত হয়।
এই বারের নারী দিবসের প্রতিপাদ্য বিষয় হলো “ করোনা কালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব”।দিবস টি উপলক্ষে উপজেলা পরিষদের নির্বাহী অফিসারের কার্যালয়ে নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুস সাত্তার, ইউএনডিপির সিএইচটি প্রকল্পের উপজেলা কোডিনেটর হাসিনুর ত্রিপুরা,কারিতাস এগ্ৰো ইকোলজি প্রকল্প কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমা, সাংবাদিক আজগর আলী খান,হারাধন কর্মকারসহ বিভিন্ন এনজিও কর্মকর্তা কর্মচারী বক্তব্য রাখেন
।বক্তাগন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে এখন নারীরা প্রতিটা ক্ষেত্রে এগিয়ে চলছে। নারীরা এগিয়ে গেলে বঙ্গবন্ধু সোনার বাংলা গঠনে আরো একধাপ এগিয়ে যাবে।
এ বাংলার নারীরা ১৯৫৭ সালে ৮ মার্চ মজুরী বৈষম্য কর্মঘন্টা নির্ধারণ এবং কর্মক্ষেত্রের বৈরী পরিবেশের প্রতিবাদ করেন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সুতা কারখানার একদল শ্রমজীবী নারী। এতে ক্ষিপ্ত হয়ে তাদের ওপর দমন পীড়ন চালায় মালিক পক্ষ।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited