ঐতিহাসিক ৭ই মার্চে নানিয়ারচর থানার আনন্দ উৎযাপন


নানিয়ারচর প্রতিনিধি    |    ০২:১৭ এএম, ২০২১-০৩-০৮

ঐতিহাসিক ৭ই মার্চে নানিয়ারচর থানার আনন্দ উৎযাপন

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণে, জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন পালন করল নানিয়ারচর থানা।

রবিবার (৭ই মার্চ) বিকেল ০৩ টায় নানিয়ারচর থানা প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে নানিয়ারচর থানা।

নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মোঃ-সাব্বির রহমান এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপস্তিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) তাপস রঞ্জণ ঘোষ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরজামাল হাওলাদার,উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওয়াহাব হাওলাদার, সহ প্রমূখ।