এইচ টি ইমামের মৃত্যুতে মহসিন পরিবারের শোক


মাসুদ পারভেজ নির্জন    |    ০১:৪৬ এএম, ২০২১-০৩-০৫

এইচ টি ইমামের মৃত্যুতে মহসিন পরিবারের শোক

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাঙামাটির ঐতিহ্যবাহি মরহুম হাজ্বী মোঃ মহসিন পরিবারের সদস্যরা ও ঘনিষ্ঠজনরা।

শোক বার্তায় জানানো হয়,মহান মুক্তিযুদ্ধে জনাব এইচ টি ইমাম গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেন। তিনি অত্যন্ত  নিষ্ঠার সঙ্গে প্রবাসী সরকারের মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করেছেন।এবং বঙ্গবন্ধু সরকারের পুরো সময়টাও তিনি একই পদে থেকে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচন পরিচালনায় তিনি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছিলেন।

শোক সন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আরো জানানো হয় ,মুক্তিযুদ্ধের মহান এই সংগঠকের মৃত্যুতে বাংলাদেশ একজন মেধাবী ও দক্ষ সম্পদকে হারিয়েছে।তার সুদক্ষ নেতৃত্বের ফলে পার্বত্য চট্রগ্রামে মুক্তিযুদ্ধের ইতিহাস রচিত হয়েছে।যার প্রেক্ষিতে তার লেখনীর মাধ্যমেই  পার্বত্য চট্রগ্রামে হাজ্বী  মোঃ মহসীন পরিবারের মুক্তিযুদ্ধের কথাও উঠে আসে।পার্বত্য চট্রগ্রামের মুক্তিযুদ্ধের ইতিহাস পাহাড়বাসী তথা দেশবাসী জানতে পেরেছে।মহান এই নেতার মৃত্যুতে হাজ্বী মোঃ মহসিন পরিবার গভীরভাবে শোকাহত।