উন্নত চিকিৎসা ও হত দরিদ্রদের মাঝে নানিয়ারচর জোনের সহোযোগিতা


নানিয়ারচর প্রতিনিধি    |    ০১:৩২ পিএম, ২০২১-০৩-০৩

উন্নত চিকিৎসা ও হত দরিদ্রদের মাঝে নানিয়ারচর জোনের সহোযোগিতা

নানিয়ারচর জোন সুদক্ষ দশ এর ব্যবস্থাপনায় নানিয়ারচর জোন কর্তৃক জনকল্যাণমূলক কর্মসূচি পালন, নানিয়ারচর উপজেলার পাহাড়ি বাঙালি জনসাধারণের মাঝে (বুধবার) সকালে নানিয়ারচর জোনে নানিয়ারচর সেনাজোনের  এই  সহোযোগিতা।

টাকার অভাবে উন্নত চিকিৎসা করতে পারছিলোনা নানিয়ারচর উপজেলার হত দরিদ্র কিছু জৈনিক ব্যক্তিবর্গ,গেল মাসে ঘরে আগুন ধরে পুরে যাওয়া বিশাল ক্ষতিতে থাকা এবং অর্থের অভাবে ভাড়া বসতঘরের ভাড়া দিতে না পারা সহো গৃহহীন মানুষের পাশে দাড়ালো নানিয়ারচর সেনাজোন। 

নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল গোলাম মাবুদ হাসান পি,এস,সি এর উপস্থিতিতে অত্র এলাকার ০৯ জন হত দরিদ্র এমন জনসাধারণের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।