নানিয়ারচরে মুজিব শতবর্ষ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা


মেহেরাজ হোসেন সুজন    |    ১১:৪৭ পিএম, ২০২১-০২-১৮

নানিয়ারচরে মুজিব শতবর্ষ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা

খেলাধুলা সহ জনবান্ধব সকল আয়োজনে রাঙ্গামাটি ও নানিয়ারচর পুলিশ সর্বদা আপনাদের পাশে থাকবে,বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন। গতকাল ১৮ ফ্রেব্রুয়ারী( বৃহস্পতিবার) সন্ধ্যায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটির নানিয়ারচর থানার আয়োজনে নানিয়ারচর থানা প্রাঙ্গনে মুজিব শতবর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্টে-২০২১ এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ ও সমপাপনি অনুষ্ঠানে পুলিশ সুপার এ কথা বলেন।

মুজিব শতবর্ষ ব্যাডমিন্টনটুর্নামেন্টের সমাপনি অনুষ্ঠানে এছাড়াও উপস্থিতি ছিলেন নানিয়ারচর জোন কমান্ডার লেঃ কর্ণেল গোলাম মাবুদ হাসান পিএসসি, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, উপজেলা ক্রীড়া সংগঠক আবুল বশর চৌধুরী,স্থানীয় সাংবাদিকবৃন্দ, খেলোয়াড়বৃন্দ,দর্শক প্রমুখ। ২০ টি দল টুর্নামেন্ট অংশগ্রহণ করে।

টুর্নামেন্ট অংশগ্রহণ কারী বিজয়ী ও রানার আপ দের মাঝে ট্রফি ও প্রাইজ মানি দেয়া হয়। নানিয়ারচর থানার ওসি মোহাম্মদ সাব্বির রহমান এর স্বাগত বক্তব্যোর মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়। বর্ণিল আতশবাজী, ফানুস উডাউনের মধ্যে দিয়ে মুজিব শর্তবর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্টে-২০২১ এর ইতিটানা হয়। উক্ত আয়োজনে বক্তারা তাদের বক্তব্য ও প্রশাসনিক সেবার পাশাপাশি জনগনের এমন আয়োজন করায় নানিয়ারচর থানা ও থানার অফিসার ইনচার্জ মোঃ-সাব্বির রহমান কে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানায়।