বাঘাইছড়ি মারিশ্যা জোনে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের প্রস্তুতি সভা


ওমর ফারুক সুমন    |    ০৭:২৯ পিএম, ২০২১-০২-১৭

বাঘাইছড়ি মারিশ্যা জোনে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের প্রস্তুতি সভা

রাঙ্গামাটির বাঘাইছড়ি ২৭ বিজিবি মারিশ্যা জোনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর ঢাকা ম্যারাথন -২০২১ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১ ঘটিকায় বিজিবি মারিশ্যা জোন সদরে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ আনোয়ার হোসেন ভুইঁয়া (পিএইচসি, আর্টিলারী) বিশেষ অতিথি ছিলেন, বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা,   ২৭ বিজিবি উপঅধিনায়ক মেজর মোহাম্মদ সহিদুল ইসলাম, ১৮ আনসার ব্যাটালিয়ন  অধিনায়ক আলী রেজা রাব্বি,   উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, পৌর মেয়র জাফর আলী খান,  উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম,  মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, কাচালং সরকারি কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, বাঘাইছড়ি থানার প্রতিনিধি এস আই মোঃ ইমতিয়াজ মাহমুদ, উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

এসময় মারিশ্যা জোন কমান্ডার আমন্ত্রিত অতিথিদের সাথে মুক্ত আলোচনার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর ম্যারাথন ২০২১ এর বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি বিভিন্ন কর্মপরিকল্পনা ঘোষণা করেন।