কাপ্তাইয়ে লোকনাথ মন্দিরের উদ্বোধন ও শতবর্ষী জাদীর পুনঃনির্মাণ


নূর হোসেন মামুন    |    ০৭:১৩ পিএম, ২০২১-০২-১৭

 কাপ্তাইয়ে লোকনাথ মন্দিরের উদ্বোধন ও শতবর্ষী জাদীর পুনঃনির্মাণ

কাপ্তাইয়ের রাইখালীতে উদ্বোধন করা হয়েছে সার্বজনীন শ্রী শ্রী লোকনাথ মন্দির। এর পাশে শতবছরের ঐতিহ্যবাহী পুরাতন জাদীর পুনঃনির্মাণের মাধ্যমে পঞ্চ মারবিজয় চৈত্য (জাদী) নামে নতুন নামকরণ করা হয়েছে। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে রাইখালী বাজারে উপাসক-উপাসিকা ও দায়ত-দায়িকাদের সমন্বয়ে ধর্মী দুই প্রতিষ্ঠানের আয়োজন অনুষ্ঠিত হয়। রাইখালী বাজার সংলগ্ন পাহাড়ে চূড়ায় স্থাপিত নতুন মন্দিরটি সনাতনী সম্প্রদায়ের ধর্ম চর্চায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে দাবি সংশ্লিষ্টদের। অন্যদিকে জাদীর পুনঃনির্মাণের ফলে ধর্মের চর্চায় আরও সহায়তা হবে বলে আশা বৌদ্ধা সম্পদায়ের দায়ক-দায়িকাদের। 

কাপ্তাই উপজেলা শ্রী শ্রী জন্মাষ্ঠমী পূজা উদযাপন পরিষদের সভাপতি সুবর্ন ভট্টাচার্যের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্দিরের উদ্বোধন করেন রাইখালী মৌজার হেডম্যান উচিং থোয়াই চৌধুরী (বাবুল)।    

এসময় বিশেষ অতিথি ছিলেন, মন্দিরের ভূমিদাতা হ্লানুচিং চৌধুরী (বেবি), ডা. মংসা থোয়াই চৌধুরী (পাবেল), থোয়াইসা প্রু চৌধুরী (রুবেল), ইখ্যাইপ্রু চৌধুরী (ইলু), কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী দীপক ভট্টাচার্য, রাইখালী ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, শ্রী শ্রী জন্মাষ্ঠমী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্যসহ আরও অনেকে। 

অন্যদিকে ডলুছড়ি বৌদ্ধ বিহারের বিহারধ্যক্ষ ভদন্ত তিষ্য মহাথেরের সভাপতিত্বে পঞ্চ মারবিজয় চৈত্যের নামকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাইখালী মৌজার হেডম্যান উচিং থোয়াই চৌধুরী (বাবুল)।