বিপুল ভোটে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হলেন জামাল


শহিদুল ইসলাম হৃদয়    |    ০৫:০১ পিএম, ২০২১-০২-১৫

বিপুল ভোটে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হলেন জামাল

রাঙামাটি পৌর নির্বাচনে ৭নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে বিপুল ভোটের ব্যবধানে দ্বিতীয় বারের মত পুনরায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন জামাল উদ্দিন। তিনি পেয়েছেন ২ হাজার ৮৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ রবিউল আলম রবি পেয়েছেন ১ হাজার ১৪৮ ভোট।

রবিবার  রাত ১০টায় ভোট গণনা শেষে জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান বলেন, সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। রাঙামাটি পৌরসভা নির্বাচনে জামাল উদ্দিন ২ হাজার ৮৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে হয।

কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অন্যদিকে পৌরসভার এই ৭নং ওয়ার্ডে মোট ভোটার ৮ হাজার ৩১১ জন। মোট বৈধ ভোটের সংখ্যা ৪ হাজার ১৫ টি। বাতিল ভোট পড়েছে ১৩টি।