নিজস্ব প্রতিবেদক | ০৩:৫২ এএম, ২০২১-০২-১৩
পৌরসভা এলাকায় ১৩ ফেব্রুয়ারি দিনগত মধ্যরাত ১২টা হতে ১৪ ফেব্রুয়ারি দিনগত মধ্যরাত ১২টা পর্যন্ত যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন।শুক্রবার (১২ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক গণ বিজ্ঞপ্তি জারির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট একেএম মামুনুর রশীদ।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১২ ফেব্রুয়ারি দিনগত মধ্যরাত ১২টা হতে ১৫ ফেব্রুয়ারি ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। ট্রাক, পিকআপ, বেবিট্যাক্সি, মাইক্রোবাস, জিপ, লঞ্চ, স্পিডবোট, ইঞ্জিন চালিত সকল ধরনের নৌযান (ইঞ্জিন চালিত ক্ষুদ্র নৌযান বা জনগণ তথা ভোটারদের চলাচলের জন্য ব্যবহৃত ক্ষুদ্র নৌযান ব্যতীত) চলচল বন্ধ থাকবে।
তবে নিম্নবর্ণিত ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। যেমন- রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বি প্রার্থী/তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশী পর্যবেক্ষকদের (নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত পরিচয় পত্র থাকতে হবে) ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল যোগ্য হবে।
নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশী সাংবাদিক (নির্বাচন কমিশন/রিটার্নিং অফিসার কর্তৃক স্বাক্ষরিত পরিচয় পত্র থাকতে হবে) নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনী দেশি-বিদেশী পর্যবেক্ষক (নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত) এবং কতিপয় জরুরী কাজে যেমন- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য যানবাহন চলাচলের ক্ষেত্রে উক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
সংশ্লিষ্ট সকল সংস্থা/কর্তৃপক্ষকে জনস্বার্থে এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited