নিজস্ব প্রতিবেদক | ১২:৪০ এএম, ২০২১-০২-০১
রাঙামাটি আত্মীয়তার সূত্র ধরে পাড়াতো বোনের বাড়িতে আসা-যাওয়ার মাধ্যমে কিশোরী ভাগ্নিকে ধর্ষণ করার অভিযোগে ফারুক নামের এক বখাটেকে গ্রেফতার করেছে রাঙামাটির কাউখালী থানা পুলিশ।
রোববার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বেতবুনিয়া ইউনিয়ন হতে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল্যা-পিপিএম।
তিনি জানিয়েছেন, ধর্ষনের অভিযুক্ত ফারুক কিশোরীর সম্পর্কে মামা হয়। বেতবুনিয়ার একই এলাকায় পাশাপাড়ি বসবাস করে অভিযোগকারী ও অভিযুক্ত। আত্মতীয়তার সুবাধে বোনের বাড়িতে প্রায়ই যাতায়ত ছিলো ফারুকের। প্রায়ই যাতায়াতের ফলে ফারুকের সাথে কিশোরীর (ভাগ্নীর) প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
সেই সুযোগে ফারুক বিয়ের প্রলোভন দেখিয়ে এবছরের জুন মাস থেকে বিভিন্ন সময়ে একাধিকবার ধর্ষণ করে এই কিশোরীকে। সবশেষ মামলা দায়েরের সপ্তাহ খানেক আগে ওই কিশোরীর পেটে ব্যাথার কথা বলিলে কিশোরীর মা প্যাটের আকার অস্বাভাবিক মনে হলে মেয়েকে জিজ্ঞাসাবাদে সে তার মাকে মামা কর্তৃক ধর্ষণের কথা জানায়।
পরবর্তীতে মামার লালসার শিকার কিশোরী ৫ মাসের গর্ভবতী বলে নিশ্চিত হয় তার পরিবার। পরে কাউখালী থানায় মামলা করলে রোববার তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ওসি।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited