কাউখালীতে করোনার প্রকোপ ঠেকাতে মাস্ক বিতরণ 


এম এইচ ইকবাল    |    ১০:২৪ পিএম, ২০২১-০১-৩১

কাউখালীতে করোনার প্রকোপ ঠেকাতে মাস্ক বিতরণ 

করোনার দ্বিতীয় দফা প্রকোপ ঠেকাতে মাস্ক ব্যবহারে জনসচেতনতা সৃষ্টিতে মাস্ক বিতরণ করেন কাউখালী থানা অফিসার ইনচার্জ শহিদুল্ল্যা পিপিএম।

শনিবার বিকালে কাউখালী উপজেলার ঘাগড়াতে তিনি জনসচেতনতার জন্য এই মাস্ক বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান সামশুদোহা চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বেলাল উদ্দীন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক কনিষ্ঠ বড়ুয়া, উপজেলা বিএনপির সভাপতি জসীম উদ্দীন খোকন, যুবলীগ নেতা মোঃ সোহেল, জাহাঙ্গীর আলম প্রমূখ।

মাস্ক বিতরণকালে কাউখালী থানা অফিসার ইনচার্জ শহিদুল্ল্যা পিপিএম বলেন, করোনার প্রকোপ ঠেকাতে শুরু থেকেই পুলিশ ফ্রন্ট ফাইটার হিসেবে কাজ করছে। শীত প্রধান দেশগুলোতে করোনার প্রকোপ বেশ বৃদ্ধি পেয়েছে। যেটাকে করোনার দ্বিতীয় ঢেউ বলা হচ্ছে। দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ বাংলাদেশেও দেখা দিতে পারে। প্রধানমন্ত্রী এ বিষয়ে সবাইকে আগেই সতর্ক এবং সচেতন করেছেন। এ বিষয়টি জনগণকে অবহিত করতে ব্যাপক প্রচার-প্রচারণা দরকার। এরই অংশ হিসেবে কাউখালী থানার পক্ষ থেকে দ্বিতীয় দফার প্রকোপ ঠেকাতে ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছি।