আইয়ুব চৌধুরী | ০৩:৫৩ পিএম, ২০২১-০১-৩১
জুরাছড়ি উপজেলার ৪নং দুমদুম্যা ইউনিয়নে ৭নং ওয়ার্ডে বস্তিপাড়া এলাকায় ১০২ পরিবারের বসবাস। বর্ষার মৌসুম আসলে প্রতিবছর গ্রামবাসী সহ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের দূর্ভোগ পোহাতে হয়। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী এ সেতু কালর্ভাটটি। তাই হাজাছড়া ছড়ার উপড় সেতু কালর্ভাটটি নির্মিত হলে এলাকাবাসীর কষ্ট লাঘব দুর হবে।
বস্তিপাড়া গ্রামের বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান তরুন মনি চাকমা থেকে জানতে চাইলে তিনি জানান,বিগত তার সময়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থাকাকালিন অবস্থায় বহুবার এ সেতু কালর্ভাটের বিষয়ে কর্তৃপক্ষকে অবগত করা হয়েছিল,কিন্তু কোন প্রকার সুরহা মেলেনি। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যাতায়াতাতের সুব্যবস্থাকরণের লক্ষ্যে সেতুটি জুরুরীভাবে নির্মাণের প্রয়োজন।
ফরেজ ভিলেজার বস্তিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সঞ্জীব চাকমা থেকে জানতে চাইলে তিনি প্রতিবেদকে মুটোফোনে জানান, তিনটি ওয়ার্ডের জনগণের একমাত্র যোগাযোগ মাধ্যেম হচ্ছে এ রাস্তাটি,বিকল্প কোন রাস্তা নেই,তাই বর্ষার মৌসুমে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে সাঁতার দিয়ে আসা যাওয়া করেন।
সেতু কালর্ভাটটি নির্মিত হলে বরকলক,এডছড়ি,মন্দিরছড়া,কলাবনছড়া,কান্দারাছড়া,চিগন তারা বুনিয়াছড়া এবং মূল ফকিরাছড়া এলকার জনগণ সুবিধা ভোগকরতে পারবে। একই কথা জানিয়েছেন এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রভুরাম চাকমা,সত্যনন্দ কার্বারী।
বর্তমান ইউপি সদস্য সুনীল বিহারী চাকমা থেকে জানতে চাইলে তিনি জানান,বিষটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। সেতুটি দৈঘ্য প্রায় ১৫ মিটারের অধিক হবে,জনস্বার্থে সেতুটি নির্মিত হলে এলাকার জনগণ সুফল ভোগ করবে। আমি একজন জনপ্রতিনিধি হিসেবে সেতুটি নির্মাণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সু দৃষ্টি কামনা করছি।
দুমদুম্যা ইউনিয়ন পরিষদ ভাঃ চেয়ারম্যান সাধন কুমার চাকমা জানান,বিষয়টি নিয়ে আমি অবগত রয়েছি,প্রতিবছর বস্তিপাড়া এলাকার লোকজন সহ ছাত্রছাত্রীদের প্রচুর কষ্টের স্বীকার হতে হয়। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী এ সেতুটির জন্য,তাই দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় অথবা রাঙ্গামাটি পার্বত্য জেলাপরিষদ থেকে যদি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় বস্তিপাড়া এলাকার শিশুরা নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত করতে পারবে।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited