প্রচারণা শুরু করলেন ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সজীব


গোলাম মোস্তফা    |    ১১:২৬ পিএম, ২০২১-০১-৩০

প্রচারণা শুরু করলেন ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সজীব

রাঙামাটি পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সজিব চাকমা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন।

শনিবার দিনব্যাপি তিনি তার নির্বাচনী ‘ব্রীজ’ এর সমর্থনে- শিমুলতলী, উদন্দি আদাম, ভেদভেদী, মনোঘর এলাকা ও রাঙাপানিতে প্রচার প্রচারণা করেছেন। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মাঝে উপস্থিত ছিলেন- স্বপন কুমার চাকমা, প্রসেনজিৎ চাকমা, রতন কুমার চাকমা, এরেচি চাকমা, সুরেজা চাকমা, দূর্গা মালা চাকমা, কুলমনি চাকমা ও সজিব চাকমার বিপুল সংখ্যক ভক্ত সমর্থকেরা উপস্থিত ছিলেন। 

এসময় তিনি বলেন আমি নির্বাচিত হলে সমাজের সকলকে নিয়ে আদর্শ সমাজ গড়ে তুলব। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আমি নারী, যুবক ও ছাত্র বান্ধব একটি সমাজ তাদের উপহার দিব। যুবদের খেলাধুলা ও ছাত্রদের পড়ালেখার পরিবেশ তৈরি করব। যে সমাজে নারীরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে।