সাজেক সীমান্ত সড়কে ছয় চাকা উল্টে প্রাণ গেলো শ্রমিকের


বাঘাইছড়ি প্রতিনিধি    |    ০৮:৪৭ পিএম, ২০২১-০১-২৯

সাজেক সীমান্ত সড়কে ছয় চাকা উল্টে প্রাণ গেলো শ্রমিকের

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সীমান্ত সড়কে ছয় চাকা গাড়ী (ট্রলি) উল্টে সাদ্দাম হোসেন (৩০) নামে এক ইট ভাঙ্গা শ্রমিক নিহত হয়েছে।

সে দিঘিনালা উপজেলা মধ্যে বেতছড়ি গোরস্থান পাড়া খলিল মুন্সির ছেলে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ঠিকাদার সাইফুল ইসলাম জানায়, ২৮ জানুয়ারী বৃহস্পতিবার রাত ৯ ঘটিকায় ছয় চাকা গাড়ীর সাথে ইট ভাঙ্গার মেশিন বেধে নিয়ে সিজুগ ছড়া  থেকে উদয়পুর  যাওয়ার সময়  সীমান্ত সড়কের মাঝখানে পাহাড় উঠতে গিয়ে  ট্রলিটি উল্টে যায়। এসময় ট্রলির  নিচে চাপা পড়ে ইট ভাঙ্গা শ্রমিক মোঃ সাদ্দাম হোসেন ঘটনা স্থলে নিহত হয়।এসময় গাড়ির চালক  রিপন ও সবুর নামে আরো দুই শ্রমিক আহত হয়।

সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। নিহত শ্রমিক সাদ্দাম হোসেনকে তার নিজ বাড়ি দিঘিনালা মধ্যে বেতছড়ি গোরস্থান পাড়ায় ২৯ জানুয়ারী শুক্রবার দুপুরে জুমার নামাজের পর দাফন করা হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি এভাবে চলে যাওয়ার তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে জানতে সাজেক থানার ওসি মোঃ ইসরাফিল মজুমদারের মোঠো ফোনে যোগাযোগ করেও সংযোগ পাওয়া যায়নি।