‘অটোরিকশা’ প্রতীক নিয়ে প্রচারনা শুরু জোসনার


নিজস্ব প্রতিবেদক    |    ০১:৩৪ এএম, ২০২১-০১-২৯

‘অটোরিকশা’ প্রতীক নিয়ে প্রচারনা শুরু জোসনার

আসন্ন পৌর নির্বাচনে প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই প্রচার প্রচারনা শুরু করে দিয়েছে মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীরা।তারই ধারাবাহিকতায় ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর প্রার্থী জোসনা বেগমের শুরু হয়েছে প্রচার প্রচারনা।

বৃহস্পতিবার সকাল থেকে ষোল নাম্বার টিলা,শরীয়তপুর,ইসলামপুর সহ বিভিন্ন এলাকায় বরাদ্দকৃত অটোরিকশা প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি স্থানীয়দের দোয়া কামনা করেন।

এসময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাওয়াল উদ্দিন,জোসনা বেগমের পুত্র সাইফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

জোসনা বেগম জানায়,আমি মহিলা কাউন্সিলর হিসেবে নয়, একজন সেবিকা হিসেবে জনগণের সুখে দুঃখে পাশে থাকার চিন্তা নিয়ে প্রার্থী হয়েছি।দোয়া এবং ভালোবাসা নিয়ে এলাকার উন্নয়নের স্বার্থে ১,২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদে প্রার্থী হয়েছি। ইনশাআল্লাহ নির্বাচিত হলে আস্থার প্রতিদান দিয়ে অতীতের মত সুখে, দুঃখে সাধারন পাশে থাকবো।

উল্লেখ্য, তিনি বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় সরকারি ত্রাণ সহায়তা সঠিকভাবে বন্টনের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন।

প্রসঙ্গত,মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিলো ২৬ জানুয়ারী। এর মধ্যে মেয়র পদে কেউ মনোনয়ন প্রত্যাহার না করলেও কাউন্সিলর পদে ২জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছন।২৮ জানুয়ারী থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শুরু করবেন এবং আগামী ১৪ ফেব্রুয়ারী রাঙামাটি পৌরসভায় ইভিএমে’র মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।