বাঘাইছড়ি প্রতিনিধি | ০৩:৫৭ পিএম, ২০২১-০১-২৫
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার সকাল দশ ঘটিকায় আমতলী ইউনিয়নের মাহিল্লা জুনিয়র হাইস্কুল মাঠে আমতলী ইউনিয়ন ছাত্রলীগ এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আয়োজন করে।
আমতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ রুবেল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামিলীগের সহসভাপতি প্রিয়নন্দ চাকমা, প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী হোসেন, বিশেষ অতিথি ছিলেন, সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন মামুন, রাঙ্গমাটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, আমতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রাশেল চৌধুরী, আমতলী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ শহিদ মিঞা, ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সানি দেব সহ, স্থানীয় আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী গন।
অনুষ্ঠানের শুরুতে মাহিল্লা বাজার থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে একটি শোভা যাত্রা করে অনুষ্ঠান স্থলে গিয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তলন করে অতিথিগন মঞ্চে আরোহন করে দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন। এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ স্বাধীনতা যুদ্ধে শহীদ সকল বীরের প্রতি দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরে বক্তারা ছাত্রলীগের ৭৩ বছরের গৌরব উজ্জ্বল ইতিহাস তুলে ধরেন, এবং ছাত্রলীগকে সুসংগঠিত রাখতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অভ্যাহত রাখার উপর জোর দেন। পরে সংবর্ধিত অতিথিসহ সকল অতিথিকে সম্মাননা স্বারক তুলে দেয়া হয়। এবং বিশাল আকৃতির কেক কেটে স্লোগানে স্লোগানে ছাত্রলীগের জন্মদিন উদযাপন করা হয়।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited